ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুট ৫ ঘণ্টা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে গতকাল রোববার মধ্যরাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত দীর্ঘ পাঁচ ঘণ্টা সব ধরনের ফেরি ও নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময় উভয় পাড়ে এবং মাঝ নদীতে আটকে পড়া যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার আরিচা অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুত্ কুমার সাহা জানান, গতকাল রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ বাড়তে থাকায় রাত দুইটার দিকে কর্তৃপক্ষ নদীতে সব ধরনের ফেরি ও নৌযান চলাচল বন্ধ করে দেয়। এ সময় পাটুরিয়া থেকে দৌলতদিয়াগামী ফেরি আমানত শাহ ও করবী মাঝ নদীতে আটকা পড়ে। একই সঙ্গে যাত্রী ও যানবাহন বোঝাই করে পাটুরিয়া ঘাটে দুটি এবং দৌলতদিয়া ঘাটে পাঁচটি ফেরি নোঙর করে থাকে। উভয় ঘাটে এ সময় পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। পরে সকাল সাতটার দিকে কুয়াশা কাটতে শুরু করলে আবারও ফেরি চলাচল শুরু হয়।