ঘন কুয়াশায় ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে আজ শনিবার সকাল থেকে প্রায় চার ঘণ্টা মাদারীপুর জেলার শিবচরের কাওড়াকান্দি-মাওয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কাওড়াকান্দি ও মাওয়া থেকে ছেড়ে আসা প্রায় পাঁচটি ফেরি প্রায় শতাধিক গাড়ি ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকে পড়ে। এদিকে দীর্ঘ সময় পারাপার বন্ধ থাকায় ঘাটের দুই পারে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দুূর্ভোগ পোহান যাত্রীরা।বেলা ১১টা থেকে আবার ফেরি চলাচল শুরু হয়েছে।বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া ও কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা গেছে, রাতে নদী স্বাভাবিক থাকায় ফেরিগুলো ঠিকমত চলাচল করছিল। সকাল ৭টার দিকে হঠাত্ করে ঘন কুয়াশা পড়তে থাকলে দিক নির্দেশক বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে।