ঘন ঘন ছিনতাই, পুলিশ ফাঁড়ি ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সদর উপজেলার নারুলিয়া পুলিশ ফাঁড়ি আজ বৃহস্পতিবার ঘেরাও করা হয়েছে। ঘন ঘন ছিনতাই ও পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা কর্মকর্তাকে অপসারণের দাবিতে এ ঘেরাও কর্মসূচি পালন করে স্থানীয় জনগণ।স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল নয়টার দিকে পুলিশ ফাঁড়িটি ঘেরাও করে। একই সঙ্গে ফাঁড়ির সামনে বগুড়া-গাবতলী সড়ক অবরোধ করে তারা। পরে পুলিশ কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুই ঘণ্টা পর বেলা ১১টার দিকে তারা ঘেরাও তুলে নেয়।বগুড়ার সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, ওই এলাকায় ছিনতাই প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে পুলিশ ফাঁড়িটির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে।