ঘর-অফিসের অন্দর সাজিয়ে আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টাই এখন প্রতিযোগিতার। তাই কোনো চাকরি পেতে হলে হাড্ডাহাড্ডি লড়াই করে তবেই তা অর্জন করতে হয়। বিশেষ করে করপোরেট খাত ও সরকারি চাকরির ক্ষেত্রে তো প্রতিযোগিতার মাত্রাটা খুবই তীব্র। এ অবস্থায় অনেকেই ক্যারিয়ার বা পেশা নির্বাচনে দ্বিধা-দ্বন্দ্বে ভোগেন, কোথায় কীভাবে কী করবেন। আবার কেউ পড়াশোনা করছেন এক বিষয়ে, কিন্তু কাজ করতে চান অন্যবিষয়ের।হয়তো কেউ কেউ আবার সকাল-বিকেল সময় মেনে সরকারি বা করপোরেট খাতের চাকরিও করতে চান না। এ ধরনের লোকের মধ্যে যাঁরা একটু স্বাধীন ও আয়েশি জীবনযাপনে অভ্যস্ত থেকে সৃজনশীল কিছু করতে চান, তাঁরা হতে পারেন ইন্টেরিয়র ডিজাইনার, যা হতে খুব বেশি সময় লাগে না। অর্থাৎ স্বল্প সময়ের মধ্যেই হওয়া যায় একজন সৃজনশীল পেশাজীবী—ইন্টেরিয়র ডিজাইনার।এক্সটেরিয়র ইন্টেরিয়র প্রাইভেট লিমিটেডের শিক্ষক রোকনুজ্জামান বলেন, ‘এই পেশায় খুব অল্প সময়েই উন্নতি করা যায়। যেকোনো বয়সেই ইন্টেরিয়র ডিজাইনের ওপর ডিপ্লোমা করে যে কেউ হয়ে উঠতে পারেন ডিজাইনার। তবে তরুণদের মধ্যেই ইন্টেরিয়র ডিজাইনার হওয়ার আগ্রহ বেশি থাকে।’রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের কর্ণধার গুলশান নাসরিন চৌধুরী বলেন, ‘যুগের চাহিদায় ইন্টেরিয়র ডিজাইন এখন বেশ সম্ভাবনাময় পেশা। যাঁরা অল্প সময়ে সফল ক্যারিয়ার গড়ে তুলতে চান, তাঁরা হতে পারেন ইন্টেরিয়র ডিজাইনার। যা শেখানো হয়গুলশান নাসরিন চৌধুরী বলেন, ইন্টেরিয়র ডিজাইনে ঘর ও অফিসের অন্দরের সঙ্গে সম্পৃক্ত সব বিষয়েই শেখানো হয়। এতে মূলত ডিজাইন থিওরি, রঙের কম্পোজিশন কিংবা কোথায় কোন রঙের ব্যবহার হবে—এগুলোর পাশাপাশি মুক্ত হাতে আঁকা, কাস্টিং এবং প্রপোজাল তৈরির কাজ শেখানো হয়।ইলেকট্রিক্যাল ড্রয়িং, আসবাবের ডিজাইন এবং যে পদার্থ দিয়ে নির্মাণকাজ করা হয়, তার গুণাগুণ বিষয়েও শেখানো হয়। যোগ্যতাইন্টেরিয়র ডিজাইনার হওয়ার প্রশিক্ষণ নিতে হলে প্রতিষ্ঠানভেদে প্রয়োজনীয় যোগ্যতায় কিছু তারতম্য থাকে। সাধারণত এইচএসসি ও সমমান বিষয়ের সার্টিফিকেট হলেই চলে। তবে সবচেয়ে বেশি দরকার হলো শেখার একাগ্রতা। আবার প্রতিষ্ঠানভেদে চাওয়া হয় ছবি আঁকার দক্ষতা কতটুকু আছে, তা।ক্যারিয়ার হিসেবেইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনের কর্ণধার সাইদা ফজিলাতুন নাজ বলেন, সৃজনশীল মাধ্যম হিসেবে ইন্টেরিয়র ডিজাইনের পেশা খুবই ভালো। ঘর থেকে শুরু করে অফিস এবং অন্দরের প্রতিটি পরতেই কাজ করার সুযোগ রয়েছে ইন্টেরিয়র ডিজাইনারদের। বিশেষত রিয়েল এস্টেট কোম্পানিগুলোয় ডিজাইনারদের চাহিদা বেশি।একটি বেসরকারি প্রতিষ্ঠানের ডিজাইনার মারিয়া জাহিদ বলেন, এক বছর মেয়াদের ডিপ্লোমা করে ইন্টেরিয়র ডিজাইনার হওয়া যায়। পাস করে কেবল চাকরিই নয়, বরং ইন্টেরিয়র প্রতিষ্ঠান গড়ে তুলে ব্যবসাও করা যায়।বার্জারের কালার কনসালটেন্ট শাহরিয়ার হোসেন নাইম বলেন, পেশা হিসেবে ইন্টেরিয়র ডিজাইন অসাধারণ। কারণ এই পেশায় এসে অল্প সময়েই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। এ ছাড়া দেশেই কেবল নয়, বিদেশেও কাজ করার অনেক সুযোগ আছে। শুরুটা হোক এখনইইন্টেরিয়র ডিজাইন হলো মূলত হাতে-কলমে শেখা ও কাজ করার বিষয়। যেখানে পাঠ্যপুস্তকের চেয়ে কারিগরি দক্ষতা ও ব্যক্তির সৃজনশীল প্রতিভার দিকেই বেশি মনোযোগ দেওয়া হয়।দেশে প্রতিষ্ঠানভেদে সাধারণত ইন্টেরিয়র ডিজাইনের ওপর এক ও দুই বছরের ডিপ্লোমা করানো হয়। তবে কখনো কখনো তিন থেকে ছয় মাসের শর্ট কোর্সের অফারও থাকে। প্রতিষ্ঠানভেদে এক বছরের ডিপ্লোমা করতে ৬০ থেকে ৭০ হাজার টাকা এবং দুই বছরের ডিপ্লোমায় এক লাখ থেকে এক লাখ ২০ হাজার টাকা লাগে। আর শর্ট কোর্সের খরচ নির্ভর করে কত দিন শেখানো হচ্ছে, তার ওপর।শেখার হদিস ঢাকায় রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন (www.radiant-ins.com), ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইন (www. iidesignbd.com)এবং এক্সেরিয়র ইন্টেরিয়র প্রাইভেট লিমিটেডসহ (www. xteriorinterior.com) আরও বেশ কিছু প্রতিষ্ঠানে ইন্টেরিয়র ডিজাইনের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।