ঘর ভাঙছে আরশাদ ওয়ারসির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসি তাঁর মুম্বাইয়ের ইয়ারি রোডের বাসা ছেড়ে দিয়ে আন্ধেরির একটি ফ্ল্যাটে গিয়ে উঠেছেন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আরশাদ ওয়ারসি তাঁর স্ত্রী মারিয়া গোরেট্টির সঙ্গে ঝগড়া-ঝাঁটি হওয়ার কারণেই বাসা ছেড়েছেন। আরশাদ দম্পতির এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, তাঁদের বিয়ের ১১ বছর পর বিয়ে ভাঙার দিকেই এগোচ্ছে। আরশাদের হাম তুম অর ঘোস্ট সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে দিয়া মির্জার সঙ্গে আরশাদের ঘনিষ্ঠতা হয়, যা তাঁর স্ত্রী মারিয়া সহ্য করতে পারছেন না।