ঘরকন্নায় বাণিজ্য মেলা
নানা ধরনের পণ্য নিয়ে প্রতিবছর সাজানো হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার মাঠে মেলে শৌখিন ও দরকারি হরেক পণ্য। তবে ঘর-গেরস্থালির কাজে লাগে এমন পণ্যের দেখাই মেলে বেশি। এ বছরের বাণিজ্য মেলাও তার ব্যতিক্রম নয়। মুশকিল হলো, এত বড় মেলা ঘুরে নিজের জন্য, ঘরের জন্য ভালো পণ্যটা বেছে নেওয়া বেশ কঠিন। তাই মেলা ঘুরে ঘর-গেরস্থালির কাজে লাগে এমন কিছু পণ্যের খবর এনেছেন কাওছার শাকিলনিত্যপণ্য নিয়ে আরএফএলআরএফএলের প্যাভিলিয়নে গৃহিণীদের ভিড়টা বেশ চোখে পড়ার মতো। হওয়ার কারণও আছে, এখানে পাওয়া যায় সংসারে নিত্যদিনের কাজে লাগে এমন সব পণ্য। জগ, মগ, বালতি, বোল, হটপট থেকে শুরু করে শাকসবজি কাটার বোর্ড (চপিং বোর্ড) পর্যন্ত, প্রতিটা জিনিস মেলে এখানে। ঘরকন্নায় আর কী-ই বা চাই? এসব কিনতে তাই ক্রেতারা হরদম হাজির হচ্ছেন এখানে।৫৪ নম্বর প্যাভিলিয়নের পুরোটাই ভরা নানা ধরনের প্লাস্টিক পণ্যে। তা ছাড়া বাণিজ্য মেলার স্টলে ক্রেতাদের টানতে বেশ খানিকটা ছাড় দিয়ে পণ্যসামগ্রী বিক্রি করছে তারা। অসংখ্য প্লাস্টিক পণ্যের মধ্য থেকে চাহিদামতো জিনিসপত্র বেছে নিচ্ছেন গৃহিণীরা। তা ছাড়া এবার বেশ কয়েকটা নতুন পদ যোগ হয়েছে আরএফএলের তালিকায়। সেগুলোর প্রতিও যথেষ্ট আগ্রহ রয়েছে ক্রেতাদের, বিশেষ করে কাঠের ওয়ার্ডরোবের প্লাস্টিক বিকল্প ‘রুম অর্গানাইজার’-এর প্রতি যথেষ্ট আগ্রহ রয়েছে ক্রেতাদের। সব মিলিয়ে এবার আরএফএলের ঘরে দেখা মিলবে একই সঙ্গে মান ও ভিন্নতায় এগিয়ে এমন সব পণ্য, যা কিনা ঘরের কাজে আসবে বেশ। তাই মেলা শেষ হওয়ার আগেই যেকোনো সময় ঢুঁ মেরে আসতে পারেন আরএফএলের প্যাভিলিয়ন থেকে।আভিজাত্যে অটবিঅটবির আসবাবের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। এ দেশে যাঁরা আসবাব তৈরি করেন, তাঁদের অনেকের জন্য রীতিমতো অনুকরণীয় আদর্শ হয়ে বসে আছে অটবি। শিল্পী নিতুন কুন্ডুর হাতে গড়া এ প্রতিষ্ঠান তাঁর সুনাম ধরে রাখতে এখনো তৈরি করে যাচ্ছে আধুনিক নকশার নিত্যনতুন আসবাব। আসলে একজন শিল্পীর ক্ষমতা যে কত অসীম, তাঁর চোখ যে কতটা দূরদর্শী, সেটার সবচেয়ে বড় প্রমাণ অটবি। নিতুন কুন্ডু দেশের আসবাবশিল্পে সেই দৃষ্টান্ত তৈরি করে গেছেন। তাঁর মননশীলতা, সৃষ্টিশীলতাকে সঙ্গে নিয়ে ক্রমাগত সামনের দিকে এগিয়ে চলেছে অটবি।এবারের বাণিজ্য মেলায় ৫৬ নম্বর প্যাভিলিয়নে প্রায় ১০০ নতুন পণ্য নিয়ে এসেছে অটবি। এর মধ্যে ঐতিহ্যবাহী জামদানি শাড়ির নকশার আদলে তৈরি আলমিরা, খাট আর ড্রেসিং টেবিলটা অনেক ক্রেতারই মনে ধরেছে। এটা ছাড়াও আরও একটি পণ্য রয়েছে, যার কথা আলাদা করে না বললেই নয়। সেগুনকাঠের তৈরি আধুনিক আসবাবের গায়ে আদ্যিকালের আসবাবের নকশাজুড়ে অন্য রকম একটা আবহ আনা হয়েছে এতে। যাঁরা নিজের ঘরবাড়িতে একটু ভিন্ন রকম চেহারা আনতে চান, তাঁদের জন্য অটবির এই আসবাবগুলো জুতসই হবে।ট্রান্সকমে সহজ জীবনের খোঁজশহুরে জীবনে অভ্যস্ত মানুষ আজকাল সবকিছুতেই চায় ঝঞ্ঝাটমুক্ত থাকতে। ঘরকন্নাই বা তার বাইরে থাকবে কেন? আর সে কারণেই ঘরে ঘরে আজকাল এটা-সেটা যন্ত্রের দেখা মেলে হরদম। জীবনটাকে সহজ করার আরেকটু প্রয়াস যেন নাড়া দিয়ে যায় সবাইকে। সন্দেহ নেই, ব্যস্ত এ নগরের মানুষের কাছেও এই সহজ জীবনের অন্য রকম একটা আবেদন আছে। আর নগরবাসীর সেই জীবনটা সহজ করার কাজে হাত লাগাতেই বাণিজ্য মেলার ১৬ নম্বর প্যাভিলিয়নে হাজির হয়েছে ট্রান্সকম ডিজিটাল। সংসারে, দৈনন্দিন জীবনে খুবই কাজে লাগে, এমন সব পণ্য নিয়ে ট্রান্সকম ডিজিটাল সাজিয়েছে তাদের ডালি। যেমন—ধরা যাক ব্লেন্ডারের কথা। মসলা পিষতে যাতে কষ্ট না হয়, সে জন্য রয়েছে ট্রান্সটেকের ব্লেন্ডার। কিংবা চুলায় ভাত বসিয়ে ভুলে যান যেসব গৃহিণী, তাঁদের পরিবারের সদস্যদের যেন দিনের পর দিন গলে যাওয়া কিংবা পোড়া ভাত খেতে না হয়, সে জন্য আছে রাইসকুকার। কোমর বাঁকিয়ে ঘর ঝাড়ু দিতে গিয়ে যেন কোমর ব্যথা না করে ফেলেন, সে জন্য আছে ভ্যাকুয়াম ক্লিনার। আর যদি কোমরে ব্যথা হয়েই যায়, তো সে ব্যথা সারাতে রয়েছে সেঁক দেওয়ার যন্ত্র ইনফ্রা কেয়ার লাইট। মানুষের জীবনটা যাতে আরও সহজ আর ঝামেলাহীন হয়ে যায়, জীবনযাপনের মানটা যাতে আরও অনেক গুণ বেড়ে যায়, সে জন্যই এসব যন্ত্রের উদ্ভাবন আর ব্যবহার। আর ঢাকা শহরের মানুষকে সেই আরামের জীবনটা হাতে তুলে দিতেই ট্রান্সকম ডিজিটালের বাণিজ্য মেলায় আসা। সুতরাং সহজ জীবনের চাহিদাটা যদি থাকে আপনার, তো বাণিজ্য মেলা শেষ হওয়ার আগেই একবার ঢুঁ মেরে আসুন ট্রান্সকম ডিজিটালের প্যাভিলিয়ন থেকে।বেঙ্গলে ঘর-গেরস্থালি৩১ নম্বর প্যাভিলিয়নে ঠাঁই করে নিয়েছে বেঙ্গল পলিমার ওয়্যারস। প্রতিদিনের ঘরকন্নায় দরকার পড়ে এমন সব জিনিস নিয়ে ভরা বেঙ্গলের প্যাভিলিয়নটা। গোসল করতে যাওয়ার মগ বালতি থেকে শুরু করে, কেনাকাটা করার শপিং বাস্কেট, ময়লা ফেলার ঝুড়ি, পড়ার টেবিল, বসার চেয়ার এমনকি রাতে ঘুমানোর বিছানা-বালিশ পর্যন্ত মিলবে এখানে। তাই এবারের বাণিজ্য মেলায় ক্রেতাদের বেশ ভালোই আনাগোনা হচ্ছে বেঙ্গলের প্যাভিলিয়নে, বিক্রিও হচ্ছে বেশ। এর মধ্যে ছোট্ট বাচ্চাদের জন্য করা ‘বেবি রকার’ একেবারেই নতুন সংযোজন। তাই ঘরে যাঁদের ছোট বাচ্চা আছে, তাঁরা অনেকেই আগ্রহ দেখাচ্ছেন এই পণ্যের প্রতি। বেঙ্গলের যেকোনো প্লাস্টিকের পণ্য যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে ৫০ শতাংশ দাম দিয়ে সেই পণ্যটা বদলে হুবহু আরেকটা নতুন পণ্য পাওয়া যাবে। যত দিন বেঙ্গলের এ পণ্যটি বাজারে পাওয়া যাবে, তত দিন পর্যন্ত মিলবে বদলাবদলির এ সুযোগ। এর বাইরেও বেঙ্গলের ঘরোয়া পণ্যের মধ্যে রয়েছে বিছানা-বালিশ। এগুলোর বিশেষত্বটা হলো এই বালিশ কিংবা বিছানাগুলো ব্যাকটেরিয়া এবং ধুলো-প্রতিরোধী। সে জন্য অ্যালার্জির সমস্যা যাদের আছে, বেঙ্গলের বিছানা-বালিশ তাদের কিন্তু ভীষণ কাজে আসবে। তা ছাড়া এই বালিশগুলো ধোয়া যায়।ঐতিহ্যের শতরঞ্জিএ জিনিসের দেখা মিলত গ্রামে। মাটির দাওয়ায় শতরঞ্জি পেতে তাতে বসে ভাত খাওয়া, কিংবা জোছনা রাতে উঠোনে শতরঞ্জি পেতে দল বেঁধে দাদির মুখে কেচ্ছা শোনা। সেসব দিন আর নেই। শতরঞ্জিও হারিয়ে যেতে বসেছে। তবু কারও কারও বুঝি পুরোনো জিনিসের কথা ভুলতে কষ্ট হয়। তাই শত ত্যাগ স্বীকার করেও নিজস্ব ঐতিহ্যকে হারাতে দিতে চান না তাঁরা। সে রকমই একটা প্রয়াসের দেখা মিলবে এবারের বাণিজ্য মেলার ৯১ নম্বর প্যাভিলিয়নে বসা ‘শতরঞ্জি’র সুবিশাল নান্দনিক মাটির ঘরে। আদতেই একটা মাটির ঘর তুলে নিয়েছে তারা এ বাণিজ্য মেলায়। আর তার মধ্যেই বসে বিক্রি করছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী শতরঞ্জি। নিজেদের প্রতিষ্ঠানটাকে শতরঞ্জির নামে নামকরণ করার কারণটাও কিন্তু পরিষ্কার। কেননা এখানে শতরঞ্জি ছাড়া আর কিছু তৈরি কিংবা বিক্রি হয় না। মূলত গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই জিনিসটাকে হারিয়ে যেতে না দেওয়ার জন্যই তাদের এ প্রয়াস। আর সে জন্যই শতরঞ্জির দরিদ্র কারিগরদের বাঁচাতে এবং যাঁরা এই পেশা ছেড়ে দিয়েছিলেন, তাঁদের আবার ফিরিয়ে আনতে রংপুরেই কারখানা দিয়েছেন তাঁরা। সেখানে সাদামাটা নকশায় অদ্ভুত সুন্দর এ শতরঞ্জি তৈরি করেন কারিগরেরা। সেই শতরঞ্জিই তারপর রপ্তানি হয়। অর্জিত হয় মূল্যবান বৈদেশিক মুদ্রা। অথচ এই শতরঞ্জির মূল উপকরণ কিন্তু গার্মেন্টসের উচ্ছিষ্ট কাপড়, ফেলনা পাট, কলাগাছের বাকল, ভুট্টার খোল কিংবা গমের ডাঁটার মতো অতি তুচ্ছ আর অদরকারি জিনিস। এসব ব্যবহার করেই শতরঞ্জি তৈরি করছে তাদের পণ্য। ফলে একদিকে যেমন ময়লা উচ্ছিষ্ট পাল্টে যাচ্ছে সম্পদে, তেমনই রক্ষা পাচ্ছে দেশীয় সংস্কৃতি আর ঐতিহ্যবাহী শতরঞ্জি। আর সব শ্রেণীর মানুষ যাতে সহজেই কিনতে পারে, সে জন্যই ১০০ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা দরের শতরঞ্জি পাওয়া যাচ্ছে ‘শতরঞ্জি’র প্যাভিলিয়নে।কিয়াম মেটালের হাঁড়িকুঁড়িমেগা প্যাভিলিয়ন-১-এ ঠাঁই করে নেওয়া কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজের নামটা চোখে পড়ে বাণিজ্য মেলার মূল ফটকটা পার হতেই। অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল তৈরিতে কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজের সুনাম বহুদিন ধরে। নানা আকৃতির নানা ঢঙের পাতিল আর সসপ্যান রয়েছে কিয়ামের ডালিতে। তার সঙ্গে আছে দারুণ দারুণ নকশার ফ্রাইপ্যান, তাওয়া আর প্রেসারকুকার, বিশেষ করে কিয়ামের ননস্টিকি ফ্রাইপ্যানের কথা তো না বললেই নয়। জার্মানির প্রযুক্তি ব্যবহার করে দেশে বসেই আন্তর্জাতিক মানের ননস্টিকি ফ্রাইপ্যান তৈরি করে কিয়াম। তাই নিখুঁত নকশা আর আধুনিকশৈলীর পাশাপাশি টেকসই পণ্য হিসেবেও কিয়ামের হাঁড়িকুঁড়ি নামডাক করে নিয়েছে এর মধ্যেই। এবারের মেলার ক্রেতাদের জন্য অবশ্য একটা ভিন্ন ধরনের প্রেসারকুকার নিয়ে এসেছে তারা। আপেল আকৃতির এ প্রেসারকুকারটি দেখতে একটু অন্য রকম বলে এর মধ্যেই ক্রেতাদের ভালোই নজর কেড়েছে। আর এর বাইরে ইন্ডাকশন বা বৈদ্যুতিক চুলায় ব্যবহারোপযোগী প্রেসারকুকারও মিলছে কিয়ামের প্যাভিলিয়নে।ফার সিরামিকসের তৈজসে শিল্পের ছোঁয়াবয়সে একেবারেই নবীন, তাই ফার সিরামিকসের নামটা হয়তো অনেকেরই অজানা। ২০০৭ সালে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান কিন্তু এর মধ্যেই বাণিজ্য মেলার অসংখ্য ক্রেতার নজর কেড়েছে। ৩২ নম্বর প্যাভিলিয়নে সারাক্ষণ লেগে থাকা ক্রেতাদের ভিড় দেখলেই সে কথাটা বোঝা যাবে বেশ। আর ভিড় হবে না-ই বা কেন, ফার সিরামিকসের পণ্যগুলো যে নজরকাড়ার মতোই। এগুলো আকারে যেমন চমৎকার, তেমনই সুন্দর শৈল্পিক কারুকাজ। সব মিলিয়ে একটা নিজস্ব শৈলী আছে ফারের তৈজসপত্রে। তবে ফার সিরামিকসের কেরামতি কেবল তৈজসপত্রেই নয়, বরং ঘর সাজানোর নানা সামগ্রীতেও দারুণ দখল আছে তাদের, বিশেষ করে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত শিল্পকর্ম ‘সংগ্রাম’-এর আদলে তৈরি করা সিরামিকের টালিটি দেখে বেশ মুগ্ধ হতে হলো। অবশ্য এর দামটাও বেশ চড়া। ফ্রেমে বাঁধানো এ টালিটির দাম পড়বে ১৫ হাজার টাকা। এর বাইরে চিনামাটির তৈরি হাতের বালাগুলোও নজর কেড়েছে গৃহিণীদের। আর এসবের বাইরে ঘর সাজানোর জন্য চিনামাটির হাঁড়ি, মাছ কিংবা পাতা আকৃতির ট্রে, ফুলদানি আর গয়নার বাক্সও বেশ বিক্রি হচ্ছে।