ঘরটা পরিষ্কার করতে ছয় দিন লেগেছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কবি নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক। নাম কবি। প্রতি শুক্রবার দেখানো হচ্ছে এনটিভিতে। নাটকটি যৌথভাবে পরিচালনা করছেন আরিফ খান ও সাধনা আহমেদ। নাটকটিতে ‘নিতাই’ চরিত্রে অভিনয় করছেন মিলন। কথা হলো তাঁর সঙ্গে।উপন্যাসের ‘নিতাই’কে নাটকে রূপ দিতে গিয়ে কেমন মনে হয়েছে?‘নিতাই’ উপন্যাসের মূল চরিত্র। বছর দশেক আগে উপন্যাসটি আমি প্রথম পড়ি। তখন খুব হ্যাংলা ছিলাম। পড়ার সময় নিতাই চরিত্রটিতে অভিনয় করার খুব ইচ্ছা হয়েছিল। বিভিন্ন সময় কয়েকজন নির্মাতা কবি উপন্যাসটি নিয়ে নাটক তৈরির কথা ভেবেছিলেন। মজার ব্যাপার হলো, নিতাই চরিত্রটির জন্য সবাই আমার সঙ্গে কথা বলেছেন। এবার অভিনয় করতে গিয়ে নিতাইকে ফুটিয়ে তুলতে খুব কষ্ট হচ্ছিল।নাটকটির কাজ কোথায় করেছিলেন?নানা জায়গায় কাজ করেছি। তবে গাজীপুরে টাঁকশালের কাছে রেলওয়ে স্টেশনের পাশে একটি পরিত্যক্ত ঘরের কাজটি খুব উল্লেখযোগ্য বলে মনে হয়েছে। গল্পের সঙ্গে জায়গাটির চমৎকার মিল রয়েছে। তাই এই ঘরটিকে পরিষ্কার করে থাকার উপযোগী করে অভিনয় করেছি। আর ঘরটা পরিষ্কার করতে সময় লেগেছিল ছয় দিন।এই নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।একটা অভিজ্ঞতার কথা বলতেই হবে। গল্পে রেললাইনের ধারে একটা কৃষ্ণচূড়াগাছ আছে। কিন্তু এমনটি কোথাও পাওয়া যাচ্ছিল না। শেষে অনেক দূর থেকে একটি কৃষ্ণচূড়াগাছ তুলে এনে রেললাইনের ধারে বসানো হয়। আর প্রতিদিন সকালে দূর থেকে ফুল সংগ্রহ করে এনে এই গাছের বিভিন্ন ডালে রাখা হতো।আর কী করছেন?নাটকের কাজই বেশি করছি। আমার স্ত্রী লুসি তৃপ্তি নিয়মিত নাটক পরিচালনা করছে। ওর প্রথম নাটকটি ঈদে দেশ টিভিতে প্রচারিত হয়েছে। এবার আমি আর লুসি মিলে একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছি।