ঘরে ফিরল সেই খুদে শিশু (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তার বেঁচে থাকা নিয়েই ছিল সংশয়। কিন্তু শেষ পর্যন্ত সুস্থ হয়েই মায়ের সঙ্গে বাড়ি ফিরল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম শিশু মেলিন্ডা স্টার গুইডো। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয়েছে এই খুদে শিশুকে।স্বল্প ওজনের কারণে জন্মের পর থেকেই গণমাধ্যমের আলোচনায় চলে আসে শিশু মেলিন্ডা। তার জন্ম হয় গত বছরের ৩০ আগস্ট। তখন তার ওজন ছিল মাত্র নয় আউন্স (২৭০ গ্রাম)। জন্মের সময় সে এতই ছোট ছিল যে অনায়াসে চিকিত্সকের হাতের তালুতেই ওর জায়গা হতো। জন্মের পর থেকেই ইনকিউবেটরে রেখে চিকিত্সা দেওয়া হয় মেলিন্ডাকে।

জন্মের পর আলোচনায় আসা এই খুদে শিশু হাসপাতাল ছাড়ার সময়ও গণমাধ্যমের নজরে চলে আসে। তার চিকিত্সা শেষে বিদায়ের দৃশ্য ধারণ করতে হাসপাতালে ভিড় জমান গণমাধ্যমের কর্মীরা।মেলিন্ডার মা হাইডি ইবারা (২২) তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমার সন্তানকে বাড়ি নিয়ে যেতে পেরে অনেক ভালো লাগছে। আমরা এই মুহূর্তটির জন্যই পাঁচ মাস ধরে অপেক্ষা করেছি।’ রয়টার্স।