ঘাট শ্রমিকদের কর্মবিরতিতে পণ্য খালাস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে ঘাট শ্রমিকদের কর্মবিরতির কারণে আজ মঙ্গলবার সকাল আটটা থেকে কর্ণফুলী নদীর ১৫টি বেসরকারি ঘাটে পণ্য খালাস বন্ধ রয়েছে। মজুরি বৃদ্ধিসহ নয় দফা দাবিতে শ্রমিকেরা এ কর্মবিরতি পালন করছেন। চট্টগ্রাম ঘাট ও গুদাম শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মবিরতি চলছে। সংগঠনের সভাপতি আলমগীর শরীফ দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।বন্দরের বহির্নোঙরে অবস্থাররত বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য বোঝাই করে এনে এসব ঘাটে খালাস করা হয়। এ এলাকায় মোট ১৬টি ঘাট এবং পণ্য খালাসের জন্য ১৫টি ছোট জাহাজ আছে। এসব ঘাটে সাধারণত দিনে সাত হাজার থেকে আট হাজার টন পণ্য খালাস হয়।যোগাযোগ করা হলে পণ্য খালাসের ঠিকাদার আবুল হাশেম বলেন, আমদানিকারকেরা টাকা বেশি না দিলে শ্রমিকদের বেশি টাকা দেওয়া সম্ভব না।