ঘাটাইলে কবিরাজি ওষুধ খেয়ে চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মনতলা গ্রামে কবিরাজি ওষুধ খেয়ে আজ শুক্রবার সকালে চারজনের মৃত্যু হয়েছে। আরেকজন গুরুতর অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।নিহত ব্যক্তিরা হলেন চান মিয়া (২৬), বাচ্চু মিয়া (২৬), আবদুর রহমান মুক্তা (২৩) ও আবদুল লতিফ (৩৫)। হাসপাতালে ভর্তি ব্যক্তির নাম রফিকুল ইসলাম।নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা দাবি করেছেন, শক্তি বর্ধনের জন্য কবিরাজের কাছ থেকে একটি ওষুধের ফর্মুলা নেন এই পাঁচজন। গতকাল গভীর রাতে ৬২টি উপাদান দিয়ে তাঁরা ওষুধটি তৈরি করে খান। আজ সকালে চান মিয়া বাড়িতে মারা যান। অপর তিনজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদেরকে মৃত ঘোষণা করেন। টাঙ্গাইলের এসপি, অতিরিক্ত এসপি ও সহকারী এসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা জানান, ওষুধের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা শেষে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে বলে তাঁরা জানান। তবে এখনো ওই কবিরাজের নাম জানা যায়নি।