ঘাটাইলে গণপিটুটিনিতে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খাজনাগড়া গ্রামে আজ বুধবার গণপিটুনিতে হোসেন আলী (৪০) নামের একজন নিহত হয়েছেন। নিহত হোসেন আলীর বাড়ি উপজেলার ফটিয়ামারি গ্রামে।পুলিশ ও গ্রামবাসী জানান, গতকাল গভীর রাতে একদল ডাকাত উপজেলার খাজনাগড়া গ্রামের গজনবী মিয়ার বাড়িতে ডাকাতি করতে যায়। এ সময় গজনবী মিয়ার চিত্কারে গ্রামবাসী এসে হোসেন আলীকে ধরে ফেলেন। ডাকাত দলের বাকি চার-পাঁচজন দৌড়ে পালিয়ে যান। হোসেন আলী গণপিটুনির শিকার হন।খবর পেয়ে আজ ভোরে ঘাটাইল থানার পুলিশ হোসেন আলীকে উদ্ধার করে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান বলেন, ডাকাতিকালে গণপিটুনির শিকার হয়ে হোসেন আলীর মৃত্যু হয়েছে।