ঘানায় সোনাখনি ধসে নিহত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘানায় এক অব্যবহৃত সোনাখনি ধসে কমপক্ষে ১৭ জন প্রাণ হারিয়েছেন। বিবিসি জানায়, কেকেওয়্যার শহরের একটি পরিত্যক্ত খনির গুহায় আটকা পড়ে ওই ব্যক্তিরা মারা যান। এ শহরের অনেক খনিশ্রমিক বেআইনিভাবে খনিজ সংগ্রহ করে।পুলিশ জানিয়েছে, উদ্ধারকর্মীরা গতকাল সোমবারের ধসের পর ১৬টি মৃতদেহ উদ্ধার করেছে। ওই খনিতে কতজন কাজ করছিলেন, তা জানা যায়নি। তবে আর কেউ আটকে নেই বলে ধারণা করা হচ্ছে। ঘানা বিশ্বের অন্যতম বড় সোনা উৎপাদক। একে সোনার সৈকত নামে অভিহিত করা হয়।স্থানীয় কর্মকর্তা পিটার ওউসু-আশিয়া রয়টার্সকে বলেন, উদ্ধারের পর একজন খনিশ্রমিক হাসপাতালে মারা গেছেন। এতে মৃতের সংখ্যা বেড়ে ১৭-তে উন্নীত হয়েছে। ঘানার খনি এলাকাগুলোতে বেআইনি তৎপরতা খুব বেশি। এখানে খনিজ সংগ্রাহকেরা কাজের জন্য বিশেষ ধরনের যন্ত্রাংশ ব্যবহার করেন। ওউসু-আশিয়া বলেন, ‘এটা ছিল পরিত্যক্ত। অনেক বেআইনি শ্রমিকের জন্য তা ছিল লোভনীয়।’ অনেক চেষ্টার পরও যে এসব বেআইনি কাজ বন্ধ করা যায়নি, তা তিনি স্বীকার করেন।গত মার্চে বেআইনি খনিজ সংগ্রহ বন্ধের লক্ষ্যে অভিযান চালানো হলে ১২০ জন চীনা নাগরিককে আটক করা হয়। ২০১০ সালে এমন এক খনি ধসে প্রায় ১০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন।