ঘুষ গ্রহণকালে সিলেট পল্লী বিদ্যুতের দুই কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন সিলেট-২ পল্লী বিদ্যুত্ সমিতির মহাব্যবস্থাপক মোজাম্মেল হোসেন ও উপমহাব্যবস্থাপক দিলীপ চন্দ্র চৌধুরী। দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফাঁদপাতা কার্যক্রমের অংশ হিসেবে তাঁরা গ্রেপ্তার হন। আজ সোমবার বিকেলে দুদক তাঁদের গ্রেপ্তার করে।সিলেটের কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ এলাকায় ট্রান্সফরমার বসানোর জন্য জনৈক আফজাল হোসেনের কাছে ৭০ হাজার টাকা দাবি করেছিলেন ওই দুই কর্মকর্তা। আজ বিকেলে মহাব্যবস্থাপকের বাসায় ওই টাকা হস্তান্তরের সময় দুদকের ছয় সদস্যের বিশেষ দল তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পুলিশে দিয়ে জৈন্তাপুর থানায় এ বিষয়ে একটি মামলা করেছে দুদক।