ঘুষ দিতে গিয়ে শিক্ষক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার জেলার প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিল্লুর রহমানকে ঘুষ দিতে গিয়ে একটি স্কুলের প্রধান শিক্ষক নুরুল হক গ্রেপ্তার হয়েছেন। আজ বুধবার বিকেলে ঘুষের ২০ হাজার টাকাসহ নুরুল হককে কোতোয়ালি থানায় দেওয়া হয়।আজ রাতে যোগাযোগ করা হলে কোতোয়ালি থানার কর্তব্যরত উপপরিদর্শক জহুরুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, গ্রেপ্তার হওয়া নুরুল হক গোড়ান সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অতিরিক্ত জেলা প্রশাসক ওই বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতি। কাল বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির সভা ছিল। এ সভাকে সামনে রেখে ঘুষ দেওয়া হয়। এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেন।