ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাতা ফাঁদে এবার ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন লালমনিরহাট জেলার সিভিল সার্জন এম এ ছোবহান এবং সিভিল সার্জন অফিসের হিসাবরক্ষক আবদুল্লাহেল হাফিজ।জনৈক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের পাঁচ সদস্যের একটি বিশেষ দল দুদকের বিধি এবং নির্দেশাবলি অনুসরণ করে ফাঁদ (ট্র্যাপ) পাতে। আজ রোববার বিকেল সাড়ে তিনটার দিকে ঘুষের সাড়ে চার হাজার টাকা নেওয়ার সময় এম এ ছোবহানকে বিশেষ দলটি হাতেনাতে গ্রেপ্তার করে। আর আবদুল্লাহেল হাফিজকে ঘুষের ৫০০ টাকাসহ একই দল গ্রেপ্তার করে। আসামিদের থানায় সোপর্দ করা হয়েছে। ঘুষ নেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।