ঘুষ নেওয়ার সময় ২ ভূমি কর্মকর্তা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নেওয়ার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ও আমলা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা আজ বৃহস্পতিবার দুপুরের দিকে হাতেনাতে আটক করেছেন।আটক দুই কর্মকর্তা হলেন কাশিশ্বর বিশ্বাস ও সিহাব উদ্দিন। তাঁদের মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।খুলনা বিভাগীয় সমন্বিত দুর্নীতি দমন কমিশনের ভারপ্রাপ্ত পরিচালক মঞ্জুর মোর্শেদ প্রথম আলোকে জানান, মিরপুর উপজেলার জনৈক মাহাতাব উদ্দিন জেলা দুর্নীতি দমন অফিসে এসে গতকাল বুধবার অভিযোগ করেন, সদরপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহসিলদার) কাশিশ্বর বিশ্বাস তাঁর কাছে জমির নামজারিকরণ ও খাজনা বাবদ ১০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন। ওই কর্মকর্তার দাবি অনুযায়ী আজ ঘুষের টাকা দিতে গেলে দুনীতি দমন অফিসের কর্মকর্তারা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে কাশিশ্বর বিশ্বাসকে এবং তাঁকে সহযোগিতার জন্য সিহাবউদ্দিনকে আটক করেন।