ঘুষসহ সহকারী কর কমিশনার গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘুষ নেওয়ার সময় ৫০ হাজার টাকাসহ সহকারী কর কমিশনার (কর অঞ্চল-৫) কাজী আশিকুর রহমানকে আজ বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।র্যাব-৩-এর সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন দুদকের ঢাকা বিভাগের পরিচালক মেজর ইমরান। ব্যবসায়ী ফজলুল রহমানের লিখিত অভিযোগেরে পরিপ্রেক্ষিতে দুদক এ অভিযান পরিচালনা করে। এ বিষয়ে পল্টন থানায় মামলার প্রস্তুতি চলছে।জানা গেছে, এর আগেও কাজী আশিকুর রহমান ২৫ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন।