ঘুড়ি ওড়াতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুর এলাকায় আজ শনিবার দুপুরে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে ফাহিম আহমেদ (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঘুড়ি উড়ানোর সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। ফাহিম শ্যামপুরের একটি স্থানীয় স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখানে। তার বাবা জামাল আকরাম ইসলামপুরে কাপড়ের ব্যবসা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সেখানে দায়িত্বরত পুলিশ সূত্র জানায়, পুরান ঢাকায় আজ ঘুড়ি উত্সব চলছে। ফাহিম তার পরিবারের সঙ্গে শ্যামপুরের ‘বৈশাখী হাউজ’ নামের একটি পাঁচতলা ভবনের পাঁচ তলায় থাকত। আজ দুপুর সাড়ে ১২টার দিকে সে ছাদে ঘুড়ি উড়াতে যায়। এ সময় অসাবধানতাবশত সে ছাদ থেকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।