ঘূর্ণিঝড় থেইনের আঘাতে ভারতে নিহত ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় থেইনের আঘাতে ভারতের তামিলনাড়ু ও পদুচেরিতে ছয়জন মারা গেছে। দেয়াল ভেঙে ও বিদ্যুতায়িত হয়ে তাদের মধ্যে পাঁচজন মারা গেছে। এ ছাড়া একজন মারা গেছে ঘর ভেঙে পড়ে। ঘূর্ণিঝড়ে তামিলনাড়ু উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পদুচেরির আশপাশের শহরগুলোতে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঝড়ের কারণে তামিলনাড়ুতে ট্রেন চলাচল বাধাগ্রস্ত হয়েছে।ভারতের পদুচেরির ডিস্ট্রিক কালেক্টর এস বি দীপক কুমার পিটিআইকে জানান, তাঁরা সেখানে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। পিটিআই।