ঘূর্ণিঝড় মেগি যাচ্ছে চীনের দিকে, ফিলিপাইনে নিহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপাইনে ঘূর্ণিঝড় মেগির আঘাতে ১০ জন নিহত হয়েছে। তবে কর্মকর্তারা বলছেন, সংখ্যাটা বাড়তে পারে। মেগি আজ মঙ্গলবার ফিলিপাইনের মূল ভূখণ্ড পেরিয়ে চীনের দক্ষিণ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।মেগি গতকাল সোমবার ফিলিপাইনের লুজন দ্বীপে আঘাত হানে। হতাহত হওয়ার পাশাপাশি এই ঘূর্ণিঝড়ে দেশটির যোগাযোগ ও বিদ্যুত্ ব্যবস্থা ভেঙে পড়েছে, ঘরবাড়ির ছাদ উড়ে গেছে এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এখনো পর্যন্ত ক্ষতির পুরো চিত্র জানা যায়নি। -বিবিসি।