ঘূর্ণিঝড় ‘জল’ দুর্বল হয়ে স্থল নিম্নচাপে রূপ নিয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘জল’ দুর্বল হয়ে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে চেন্নাইয়ের সামান্য উত্তর দিয়ে দক্ষিণ অন্ধ্র উপকূল অতিক্রম করেছে।এটি এখন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং তত্সংলগ্ন উত্তর তামিলনাড়ুতে স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে।আবহাওয়াবিদেরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘জল’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে আরও দুর্বল হয়ে পড়বে।আবহাওয়ার সতর্কীকরণ বার্তায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে সব সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।—বাসস।