ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত স্কটল্যান্ড (ভিডিও)
প্রবল বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ও বাতাসে বিধ্বস্ত হয়েছে স্কটল্যান্ড। গতকাল বৃহস্পতিবারের ওই ঝড়ে বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থায় বিভ্রাট ঘটে। গাছপালা উপড়ে পড়ায় রাস্তাঘাটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একইভাবে বন্ধ থাকে শিক্ষাপ্রতিষ্ঠান ও বিমান চলাচল।আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২৪১ কিলোমিটার। এ সময় দেশটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়।স্কটল্যান্ডের উপমন্ত্রী নিকোলা স্টারগিয়ান বলেন, প্রবল বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় স্কটল্যান্ডের সব অঞ্চলে কম-বেশি আঘাত হানে। কিন্তু দক্ষিণাঞ্চলে আঘাতের পরিমাণটা ছিল বেশি।ঘূর্ণিঝড়ের কারণে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় একজন শিক্ষার্থীকে স্কুল থেকে বাড়িতে নিতে আসে তার মা। শিক্ষার্থীর ওই অভিভাবক রয়টার্সকে বলেন, ‘এখন আমরা বাড়িতে থাকব এবং বড়দিনের উত্সবের কিছু ছবি দেখব, নয়তো বাসা সাজাব।’ এ ছাড়া ঝড়ের কারণে গাছপালা উপড়ে অনেকে ছোটখাটো দুর্ঘটনার কবলে পড়ে। তাদেরই একজন বলেন, ‘আমি বাইরে বের হয়েছিলাম। সেখানে দেখলাম কীভাবে গাছগুলো পড়ে যাচ্ছিল। আমার বাবাও একটি গাছের নিচে পড়তে পড়তে বেঁচে গেছেন।’ এডিনবরা ও গ্লাসগো বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বেশ কিছু ফ্লাইট বাতিল করেছে। লোকজনকে গাড়ি নিয়ে বের না হতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ। আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যার পরে ওই সব রাস্তায় তুষারপাত হওয়ার আশঙ্কা ছিল।