ঘূর্ণিঝড়ের আঘাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে নিহত ২২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শক্তিশালী ঘূর্ণিঝড় ও টর্নেডোর আঘাতে গত তিন দিনে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে কমপক্ষে ২২ ব্যক্তি নিহত হয়েছে। ঘূর্ণিঝড়টি এখন দক্ষিণাঞ্চল থেকে পূর্ব দিকে ধাবিত হচ্ছে বলে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে। বিবিসি অনলাইনের খবরে এ কথা বলা হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা গতকাল শনিবার জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে দক্ষিণাঞ্চলীয় রাজ্য আলাবামায় সাতজন, আরকানাসে সাতজন, উত্তর ক্যারোলিনায় চারজন, ওকলাহামায় দুইজন, মিসিসিপিতে একজন ও টেক্সাসে একজন মারা গেছে।দেশটির জাতীয় আবহাওয়া সতর্ক দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি এখন দক্ষিণাঞ্চল থেকে উত্তরের দিকে যাচ্ছে। এদিকে এ ঘূর্ণিঝড়ে আক্রান্ত এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।