ঘোড়াঘাটে আদিবাসী যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বিপ্লব মালো (২৫) নামের এক আদিবাসী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার দেওগ্রাম এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বিপ্লব উপজেলার সিধোল গ্রামের বাসিন্দা ছিলেন।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. রবিউল আলম প্রথম আলো ডটকমকে বলেন, ডুগডুগি-পাঁচবিবি সড়কের দেওগ্রাম এলাকায় গালাকাটা লাশ দেখে এলাকাবাসী গতকাল রাতে পুলিশকে খবর দেয়। পরে রাত দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি বিপ্লবের বলে এলাকাবাসী শনাক্ত করে। আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।