ঘোষণা
ডুয়েটে ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ফেয়ার ও গণিত উৎসব২৩ ও ২৪ মার্চ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুর ক্যাম্পাসে গণিত ও বিজ্ঞান ক্লাব, ডুয়েটের আয়োজনে ‘ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ফেয়ার ও গণিত উৎসব-২০১২’ অনুষ্ঠিত হবে। উৎসবে গণিত অলিম্পিয়াডের প্রশ্নত্তোর পর্ব, বিশেষ ব্যক্তিদের উপস্থিতিতে সারপ্রাইজ পর্ব, গণিতের বই, সংখ্যা মেলা, ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ও বিজ্ঞানবিষয়ক চিত্র প্রদর্শনী ইত্যাদি আয়োজনে থাকবে। উৎসবটি প্রাইমারি (চতুর্থ-পঞ্চম), জুনিয়র (ষষ্ঠ-অষ্টম), সেকেন্ডারি (নবম, দশম), হায়ার সেকেন্ডারি (একাদশ-দ্বাদশ) ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে পাঁচটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হচ্ছে। আজ হতে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে রেজিস্ট্রেশন করা হচ্ছে। বিস্তারিত যোগাযোগ অনিরুদ্ধ প্রামানিক (০১৯১৮-০৬৬৮৯৮, ০১৬৮১-০৫১৯১৫)।উদ্ভাবনী ও আন্তকলেজ গণিত অলিম্পিয়াডশুরু হচ্ছে ‘জাতীয় উদ্ভাবনী এবং আন্তকলেজ অলিম্পিয়াড ২০১২’। প্রতিযোগিতায় কলেজ শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইলেকট্রনিকস, টেলিকমিউনিকেশন ও সফটওয়্যার বিষয়ে প্রকল্প জমা দিতে পারবে। জমাকৃত প্রকল্প নিয়ে ১৫ মার্চ ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বসুন্ধরা ক্যাম্পাসে প্রদর্শনী এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ছাড়া আন্তকলেজ গণিত অলিম্পিয়াডে কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। আগ্রহীদের গণিত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা এবং উদ্ভাবনী প্রকল্প প্রতিযোগিতায় প্রতিটি প্রকল্পের জন্য ১৫০ টাকা ফি দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধন এবং বিস্তারিত জানা যাবে www.secs.iub.edu.bd/nipc ঠিকানায়। গণিত কর্মশালা‘বিজ্ঞানী মেঘনাদ সাহা প্যারলাল ম্যাথ স্কুল’-এর আয়োজনে উত্তরায় গণিত কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালাটি ১০ মার্চ থেকে প্রতি শুক্রবার বিকাল ৩.০০টা থেকে ৫.০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। নবম থেকে দ্বাদশ ও এসএসসি ফলাফল প্রার্থীরা অংশ নিতে পারবেন। কর্মশালাটি সংখ্যাতত্ত্ব, জ্যামিতি ও কম্বিনেটরিক্স ও পাঠ্যপুস্তুকের গাণিতিক সমস্যাগুলোর ওপরে ভিত্তি করে পরিচালিত হবে। রেজিস্ট্রেশন ফি ২০০/- টাকা। স্থান: উদ্ভাস, রোড নং-১২, হাউস নং-৭, সেক্টর নং-৬, কোচিং (৫ম তলা), হাউজ বিল্ডিং, উত্তরা। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ (০১৯২৫২৫৫৭১৯)।