ঘোড়দৌড় মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকরা ইউনিয়নে ১০ দিনব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা গত রোববার শুরু হয়েছে। প্রতিবছরের মতো এবারও ঐতিহ্যবাহী কারুপণ্যসহ বিভিন্ন পণ্যসামগ্রীর শতাধিক দোকান বসেছে মেলায়। এ ছাড়া আছে নাগরদোলা, সার্কাস, পুতুলনাচ, মৃত্যুকূপসহ মেলামঞ্চে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল সোমবার দ্বিতীয় দিন থেকেই মেলা জমে উঠেছে। ১০ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। প্রসঙ্গত, ১৯০৪ সালে কাকরার জমিদার মৌলভী বদিউজ্জামান এ মেলার প্রবর্তন করেছিলেন।