ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের ৪ নম্বর ইউনিটে আংশিক বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিটে আজ বুধবার আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। তবে ইউনিটটিতে এখনো পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না।এদিকে ৯৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ঘোড়াশাল তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বর্তমানে ৩১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এখনো ছয়টি ইউনিটের মধ্যে তিনটি ইউনিট বন্ধ আছে। ফলে কেন্দ্রটির উৎপাদন ক্ষমতার তিন ভাগের এক ভাগেরও কম উৎপাদিত হচ্ছে।বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষ সূত্র ‘প্রথম আলো’কে জানিয়েছে, গত শনিবার গভীর রাতে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিট অচল হয়ে পড়ে। কেন্দ্রের প্রকৌশলীরা আজ সকালে সেটি চালু করেন। এখন ইউনিটটিতে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। তবে ধীরে ধীরে তা পূর্ণমাত্রায় উৎপাদনে যাবে।