ঘোড়াশাল বিদ্যুৎেকন্দ্রে আগুন, ৬নং ইউনিটে উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎেকন্দ্রে আজ রোববার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬নং ইউনিটের টারবাইন জেনারেটর বিকল হয়ে পড়েছে। ফলে ওই ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। এই ইউনিটের উৎপাদনক্ষমতা ২১০ মেগাওয়াট। এ ঘটনায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিকল্পনা উন্নয়ন বিভাগের সদস্য দেলোয়ার হোসেনকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন দিনের মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের কাছে প্রতিবেদন দাখিল করবে। বর্তমানে ৯৫০ মেঘাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎপােকন্দ্র থেকে ৩১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।বিদ্যুৎেকন্দ্রের নিয়ন্ত্রণকক্ষের সূত্র জানায়, বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ৬নং ইউনিট দিয়ে পুরোমাত্রায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। বেলা সাড়ে তিনটার দিকে ওই ইউনিটের টারবাইনে আগুনের শিখা দেখা যায়। দ্রুত আগুনের শিখা বড় হতে থাকে। প্রকৌশলীরা এসে ত্রুটি দূর করার চেষ্টা করেন। কিছু সময়ের মধ্যে ইউনিটের উৎপাদন-প্রক্রিয়া বিকল হয়ে বিপর্যয় দেখা দেয়। ঘটনার পর কেন্দ্রের নিজস্ব দমকল বাহিনীর সদস্যরা আগুন নেভানোর কাজে অংশ নেন। পরে এসে যোগ দেয় পলাশ উপজেলার ফায়ার সার্ভিসের দল। বিকেল পাঁচটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এদিকে প্রকৌশল বিভাগ জানিয়েছে, ৬নং ইউনিট বন্ধ হয়ে যাওয়া ঢাকার রামপুরা, জয়দেবপুর ও ঈশ্বরদী এলাকায় লোডশেডিংয়ের মাত্রা কিছুটা বাড়তে পারে। ঘোড়াশাল বিদ্যুৎেকন্দ্রের প্রধান প্রকৌশলী তমাল কর্মকার প্রথম আলোকে জানান, ‘কী কারণে অগ্নিকাণ্ড হয়েছে, তা এ মুহূর্তে আমরা বলতে পারছি না। তবে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’