ঘড়ির কাঁটা পরিবর্তন হলে পরিবর্তিত সময়সূচিতে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ঘড়ির কাঁটা পরিবর্তন হলে পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ রোববার সকালে এইচএসসি পরীক্ষা-২০১০ নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।মন্ত্রী সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দেন। সভায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।