ঘড়ির কাঁটা পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরে দুবার ঘড়ির কাঁটা পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করেছে সরকার। এর ফলে এখন থেকে আগের নিয়মেই চলবে বাংলাদেশের সময় ব্যবস্থা। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।আবুল কালাম আজাদ বলেন, জনদুর্ভোগ এড়াতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। বিশেষত বিদ্যালয়গামী শিক্ষার্থীরা এতে দুর্ভোগে পড়ত। প্রসঙ্গত, দিনের আলোর ব্যবহার বাড়িয়ে বিদ্যুত্ সাশ্রয় করতে গত বছরের ১৯ জুন ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেওয়া হয়। পরে ৩১ ডিসেম্বর রাতে ঘড়ির কাঁটা আগের সময়ে নেওয়া হয়। আজকের বৈঠকে রোম সংবিধি অনুসমর্থন করা হয়েছে।