ঘড়ির কাঁটার মতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব ঘন কুয়াশার মধ্যেআমরা দুজনসোনালি কাঁকড়ার ক্ষুদ্র দাঁড়ার ওপরঘণ্টা আর মিনিটের কাঁটার মতন এক হ’য়েনিবিড় দাঁড়িয়ে আছি—আমাদের সংকীর্ণ সাঁকোর নিচেসময় গড়ায়...তোমার মুখের মতো আর কোনো গাঢ় লাল ঘড়িকখনো দেখিনি—নেই;আমাদের তড়িঘড়ি সংক্ষিপ্ত চুমোর মধ্যে কেবল দেখেছিস্বপ্নের বাস্তবে ঘড়ির যুগলে কাঁটামিলেমিশে স্থির হ’য়ে আছে;ভবিষ্যতে কোনো এক আলোকিত বিদেশি বন্দরেপৃথিবীর দীর্ঘতম চুম্বনের প্রতীক্ষায়খুব ঘন দেশি কুয়াশায়সংক্ষিপ্ত সময়ব্যাপী আমাদের প্রগাঢ় চুম্বন...পারদের মতো ভারী কিন্তু খুবই অস্থির একসময়ের জলেচুম্বনে ও আলিঙ্গনে আমাদের পবিত্র শরীর ভেসে যায়...ঘণ্টা আর মিনিটের কাঁটা যেমন যথার্থভাবেএকে অপরের টানে পরস্পর মিশে যায় একটি সময়েআমরা দুজন তেমনি সোনালি কাঁকড়ার তীক্ষ দাঁড়ার ওপরঠোঁটে ঠোঁট গুঁজে এক হ’য়ে আছি...আমাদের উভয়ের ঠোঁটেঅত্যন্ত সুদূর এক চুম্বনের স্মৃতি:দীর্ঘতম চুম্বনের প্রতি দৌড়ে যাইআমরা দুজন;স্কটল্যান্ড ইয়ার্ডের শিক্ষিত কুকুর সঙ্গে ক’রেআমাদের পেছনে-পেছনে খুব দ্রুত ধেয়ে আসেতোমার স্বামী ও তার সন্তানেরাআমার স্ত্রী আর তার সন্তানেরা...আমরা ওদের হাতে পাছে ধরা প’ড়ে যাইসেই ভয়ে তুমি খুব দ্রুত শিমুলবীজের মতোউড়ে এসে আমার শরীরে সেঁটে থাকো!।