চকবাজারে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার চকবাজার ও লালবাগ থানাধীন এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা যৌথভাবে উচ্ছেদ শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। আজ বুধবার সকাল ১০টার দিকে সোয়ারীঘাট মাছ বাজার এলাকা থেকে এ উচ্ছেদ শুরু হয়েছে। আর এতে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেন। মো. সেলিম হোসেন জানান, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সোয়ারীঘাট এলাকায় ১৯টি ছোট-বড় দোকান ঘর, চারটি পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসন এ দুই থানাধীন এলাকায় দুই শতাধিক অবৈধ স্থাপনার তালিকা তৈরি করেছে। গত সাত-আট মাস আগে এসব এলাকায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাকিগুলো আজ করা হবে।