চকবাজারে ছুরিকাঘাতে অটোরিকশার চালক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার চকবাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মনির হোসেন (৩৫) নামের এক অটোরিকশার চালক আহত হয়েছেন। আজ শুক্রবার ভোররাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত আড়াইটার দিকে চারজন ছিনতাইকারী চকবাজার এলাকায় অস্ত্রের মুখে মনির হোসেনকে জিম্মি করে অটোরিকশাটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। মনির এতে বাধা দিলে ছিনতাইকারীরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাঁর চিত্কারে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।