প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার চকবাজার এলাকায় খোলা অবস্থায় ইফতার সামগ্রী বিক্রির অভিযোগে আজ বৃহস্পতিবার ছয়জন ইফতার বিক্রেতাকে মোট এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিনের নেতৃত্বাধীন এক ভেজালবিরোধী অভিযানে এ জরিমানা করা হয়।জরিমানা দেওয়া ওই ছয়জন ইফতার বিক্রেতা খোলা আকাশের নিচে ঢাকনাবিহীন ইফতার সামগ্রী বিক্রি করছিলেন। এ ছাড়া ভেজালবিরোধী দল চকবাজারে ইফতার সামগ্রীতে অতিরিক্ত মাত্রায় খাওয়ার সোডা ব্যবহার ও জিলাপিতে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পুরোনো খামির ব্যবহার করার প্রমাণ পায়।এ কারণে অভিযুক্তদের বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশের ২৩ ধারা অনুযায়ী জরিমানা করা হয়। পাশাপাশি অন্য ইফতার বিক্রেতাদেরও সতর্ক করে দেওয়া হয়। অভিযানে র্যাব-১০, ঢাকা মহানগর দাঙ্গা পুলিশ ও চকবাজার থানা পুলিশের একটি বিশেষ দল অংশ নেয়।