চকরিয়ায় সেতুর রেলিং ভেঙে নদীতে বাস, নিহত ১৮
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরসভার চিরিঙ্গা এলাকায় গতকাল সোমবার মাতামুহুরী সেতুর রেলিং ভেঙে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৫ জন। গুরুতর আহত ২২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবার বাড়ি গাজীপুরে।নিহতদের মধ্যে ১৫ জনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন: গাজীপুর সদর উপজেলার হাড়িনাল বাজার ও নোয়াগাঁও গ্রামের বাসিন্দা আবছার উদ্দিন (৩৫), আয়েছ আলী (৫৫), হাসেম ভূঁইয়া (৬৫), আবদুর রশিদ (৪২), শিউলী (১৪), ইকবাল (২৮), আবদুল জলিল (৪৫), রাজিব (২৭), লাল মিয়া (৭০), লাল মিয়ার দুই স্ত্রী জয়নাব বেগম (৪৮) ও মফিজা বেগম (৩৮), মোহামঞ্চদ (৬৫), তৌহিদুল ইসলাম (৩৮), অহিজ উদ্দিন (৮০) ও আবদুল জলিল (৫০)।কক্সবাজারের পুলিশ সুপার মো. আজাদ মিয়া জানান, ১৮ জনের মধ্যে ১৭ জনই ঘটনাস্থলে মারা যান। দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে আছেন: আবদুল কুদ্দুস (৫০), হেনোয়ারা বেগম (৪৮), আবদুর রহমান (৫০), সাইদুজ্জামান (৪০), আজমত আলী (৪০), বাহার উদ্দিন (৩২), নুরুল ইসলাম (৫০), আবদুর রব (৪০), রমিজ উদ্দিন (৩০), হাবিব (৫০), তুহিন (১৬), আবদুল হালিম (৫০), সবুজ (২৫), আবু শামা (৩৪) ও তাঁর স্ত্রী শিল্পী (২৮), নুসরাত (৯), রফিক (৩০), হালিমা (৫০) ও হাবিবা (৩৪)।পুলিশ ও আহতেরা জানান, গাজীপুর সদর উপজেলার হাড়িনাল বাজার ও নোয়াগাঁও গ্রামের ৪৩ জন গত শনিবার নিরাপদ পরিবহনের একটি বাসে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার ওরস শরিফে যোগ দেন। ওরস শেষ করে সোমবার রাতে একটার দিকে তাঁরা কক্সবাজারের উদ্দেশে ফটিকছড়ি থেকে রওনা হন। ভোর সাড়ে চারটার দিকে বাসটি কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী নদীর ওপর সেতুতে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সেতুর রেলিং ভেঙে বাসটি প্রায় ২৫ ফুট নিচে নদীতে পড়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন বাসের যাত্রী আবু শামা জানান, বাস ছাড়ার পর যাত্রীরা প্রায় সবাই ঘুমিয়ে ছিলেন। ভোর চারটা-পাঁচটার দিকে বিকট শব্দে গাড়িটি কোথাও ধাক্কা খেয়ে উল্টে নিচে পড়ে। তিনি জানান, সম্ভবত বাসের চালক তন্দ্রাচ্ছন্ন হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর পাঁচটার দিকে সেতুর নিচে লোকজনের হইচই ও কান্নাকাটি শুনে স্থানীয়রা গিয়ে উদ্ধারকাজ শুরু করে। পরে খবর পেয়ে সেনাবাহিনী, দমকল বাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, নদীর পানি শুকিয়ে যাওয়ায় সেতুর নিচে জেগে ওঠা বালুচরে বাদাম চাষ হচ্ছে। বাসটি বাদামখেতে গিয়ে পড়ে। দুর্ঘটনায় নিহতদের লাশ গাজীপুরে পাঠানো হয়েছে।