চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ১৫
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ বুধবার বিকেল তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং লালব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন উখিয়া উপজেলার সোনারপাড়ার আমির আলী (৫০), চকরিয়া উপজেলার হারবাংয়ের আনোয়ার হোসেন (৬০), একই এলাকার শামসুল আলম (৪৫), পেকুয়া উপজেলার বারবাকিয়া এলাকার মোহাম্মদ আজম (২৫), নূর মোহাম্মদ (৫০) ও রেনফুনতু (২২)।জানা যায়, আজ বিকেল তিনটার দিকে ওই এলাকায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস অপর একটি বাসকে অতিক্রম করার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলেই ছয়জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।চিরিঙদিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট (এসআই) রমিজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।