চট্টগ্রাম, কক্সবাজার ও মংলায় তিন নম্বর সতর্ক সংকেত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমী বায়ু সক্রিয় থাকায় উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য রয়েছে। সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।সতর্ক সংকেতের পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও আশেপাশের এলাকায় মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে।