চট্টগ্রাম, কক্সবাজার ও মংলায় তিন নম্বর সতর্ক সংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল বজ্র-মেঘ বিরাজ করছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা উপকূলে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খবর ইউএনবির।