চট্টগ্রাম, কক্সবাজার ও মংলায় ৩ নম্বর সংকেত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্ক বার্তায় জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী বায়ু মাঝারি থেকে প্রবল রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন উপকূলীয় এলাকায় এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি গিয়ে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বাসস।