চট্টগ্রাম, ফেনী ও নোয়াখালীতে আটক ১৮
হরতালে আজ মঙ্গলবার নাশকতার চেষ্টার অভিযোগে চট্টগ্রাম, ফেনী ও নোয়াখালীতে জামায়াত-শিবিরের ১৮ জন কর্মীকে আটক করা হয়েছে। সকালে জামায়াত-শিবিরের কর্মীরা ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস সড়কের পীরবাড়ি এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। চট্টগ্রামে আটক ৫চট্টগ্রামের কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আব্দুল মান্নান প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল সোমবার রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবিবের চার কর্মীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে নগরের খুলশী আবাসিক এলাকা থেকে একজনকে আটক করা হয়।নগরে উল্লেখযোগ্যসংখ্যক যানবাহন চলাচল করছে। জামায়াত-শিবিরের কর্মীরা বিভিন্ন স্থানে পাঁচটি গাড়ি ভাঙচুরে করেছে বলে পুলিশ জানিয়েছে।ফেনীতে কাভার্ড ভ্যান ভাঙচুরসকাল থেকে জামায়াত-শিবিরের কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন এলাকায় ছোট ছোট দলে বিভক্ত হয়ে পিকেটিং করছে। তারা মহাসড়কের মহিপালে একটি কাভার্ড ভ্যান ও এসএসকে রোডে দুটি রিকশা ভাঙচুর করেন। গতকাল রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে ছয়জন এবং আজ সকালে সোনাগাজী ও ছাগলনাইয়া থেকে তিনজনসহ জামায়াত-শিবিরের নয়জন কর্মীকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।নোয়াখালীতে আটক ৪জেলার সেনবাগ থেকে তিনজন ও সোনাইমুড়ী থেকে একজনসহ গতকাল রাতে জামায়াত-শিবিরের চারজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ও সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম মহসিন হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়িতে আগুনহরতাল চলাকালে আজ সকাল সাড়ে সাতটার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস সড়কের পীরবাড়ি এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা। পীরবাড়ি পুলিশ লাইন থেকে পুলিশের পিকআপ ভ্যানটি শহরের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে গাড়ি লক্ষ্য করে ঢিল ছুড়ে পিকেটারেরা। গাড়িটি থামার পর এতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে পুলিশ সদস্যরা দ্রুত গাড়ি থেকে বের হয়ে পড়ে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব জানান, এ ঘটনার পর রাকিব নামে এক শিবিরকর্মীকে আটক করা হয়েছে।(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও ফেনী; নোয়াখালী অফিস ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি)