চট্টগ্রাম, মংলা ও কক্সবাজার থেকে সংকেত প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপকূলীয় এলাকায় আবহাওয়া স্বাভাবিক হয়েছে। আবহাওয়া অফিস আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম, মংলা সমুদ্রবন্দর ও কক্সবাজার থেকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত তুলে নিয়েছে।ঘূর্ণিঝড় গিরি গতকাল শুক্রবার রাতে মিয়ানমারের উপকূল অতিক্রম করে আকিয়াব ও আশপাশের এলাকায় স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।