চট্টগ্রাম, মংলা ও কক্সবাজারে তিন নম্বর সতর্কতা সংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। তাই চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বরগুনাসহ দক্ষিণ বঙ্গোপসাগর উপকূলে ঝোড়ো আবহাওয়া বয়ে যাচ্ছে। আজ শনিবার সকাল থেকে সেখানে আকাশ মেঘলা এবং দমকা বাতাস বইছে। জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের উপপরিচালক হাফিজ উদ্দিন আহাম্মদ আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে আজ দুপুরে প্রথম আলোকে বলেন, সাগর খুবই উত্তাল। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।জেলা মত্স্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগর খুবই উত্তাল হয়ে পড়ায় সাগরে মাছ ধরার ট্রলারগুলো নিরাপদে ফিরে আসতে শুরু করেছে।