চট্টগ্রাম, রাজশাহী ও রংপুরে নতুন বিভাগীয় কমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনে তিন বিভাগে নতুন কমিশনার নিয়োগ করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসনের অতিরিক্ত সচিব মুহাম্মদ আবদুল্লাহ, রংপুরে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. দেলোয়ার বখত ও রাজশাহীতে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন আহমেদ। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।