চট্টগ্রাম আদালত চত্বরে ৯ জামায়াত-শিবির কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আদালত ভবন চত্বর এলাকা থেকে পুলিশ আজ বুধবার জামায়াত ও ছাত্রশিবিরের নয় কর্মীকে আটক করেছে। আজ বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়।নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলো অনলাইনকে বলেন, ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় আজ জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ ১১ জন আসামিকে আদালতে হাজির করা হয়। আজ তাঁদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মুজিবুর রহমানের আদালতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য আছে। এ উপলক্ষে বিপুল সংখ্যক জামায়াত-শিবির কর্মী আদালত ভবন চত্বরে জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সেখান থেকে পুলিশ জামায়াত-শিবিরের নয়জনকে আটক করেছে।