চট্টগ্রাম ইপিজেডে জুতার কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ইপিজেড) আজ শুক্রবার একটি জুতার কারখানায় আগুন লেগেছে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানান, কারখানা কর্তৃপক্ষ তাঁদের বেলা সোয়া তিনটার দিকে আগুন লাগার খবর জানায়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।ওই কর্মকর্তা বলেন, কারখানার রাসায়নিক পদার্থের গুদাম থেকে আগুনের সূত্রপাত। তবে এই আগুন কীভাবে ছড়াল, তা এখনো বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।