চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের সহ-উপাচার্য অধ্যাপক আবু বকর রফিককে আজ সোমবার বিকেলে আটক করেছে পুলিশ। বিদেশে যাওয়ার সময় শাহ আমানত বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি এ সময় কুয়েতে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন বলে জানা গেছে।পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, নগরের মুরাদপুরে পুলিশের ওপর জামায়াতের হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়েছে। নগরের পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করা হয়েছিল।গত ১৯ সেপ্টেম্বর মুরাদপুরে জামায়াতের কর্মীদের হামলায় পুলিশের এক সহকারী কমিশনারসহ তিনজন আহত হন। ওই দিন জামায়াতের মিছিল থেকে বেশকিছু যানবাহনও ভাঙচুর করা হয়। পুলিশ বাদী হয়ে পাঁচলাইশ থানায় তিন হাজার জনকে আসামি করে একটি মামলা করেন। এ ঘটনায় ৩৪ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আটক আছে।ইসলামী বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক রফিক একটি সেমিনারে যোগ দেওয়ার উদ্দেশে কুয়েত যাচ্ছিলেন। সেখানে তাঁর প্রবন্ধ উপস্থাপনের কথা ছিল।রফিকের বিমানবন্দরে যাওয়ার খবর পেয়ে পতেঙ্গা থানা পুলিশ সেখানে পৌঁছে। পরে তাঁকে আটক করে প্রথমে পতেঙ্গা থানায় ও পরে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে পাঠানো হয় বলে জানা গেছে।