চট্টগ্রাম ও আশপাশের জেলায় তীব্র মাত্রার ভূমিকম্প অনুভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ও আশপাশের কয়েকটি জেলায় আজ মঙ্গলবার রাতে এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। এর উত্পত্তিস্থল ঢাকা শহর থেকে এক হাজার ১৭২ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বের আন্দামান সাগরে। ভূমিকম্প গবেষকরা জানান, তীব্রতার দিক থেকে এটি শক্তিশালী ভূমিকম্প হলেও উত্সস্থল দূরে হওয়ায় এতে ক্ষয়ক্ষতি ও কম্পন কম অনুভূত হয়েছে।ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষন ও গবেষণা কেন্দ্রের একজন কর্মকর্তা জানান, রাত দশটা ৫৪ মিনিট ৪৪ সেকেন্ডে এই ভূমিকম্প শুরু হয়। চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটিসহ আশপাশের জেলায় কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তাত্ক্ষনিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোন বিবরণ পাওয়া যায়নি।