চট্টগ্রাম ও কক্সবাজারে জামায়াতের ডাকে হরতাল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী চট্টগ্রাম নগর, জেলা ও কক্সবাজারে আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর ভাগনে মঈনুদ্দিন হাসান নিহত হওয়ার প্রতিবাদে গত শনিবার দুপুরে নগরের চকবাজার প্যারেড কর্নার থেকে এই হরতাল ডাকা হয়। চট্টগ্রাম নগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ প্রথম আলোকে বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় হরতাল। গতকাল রোববার তাঁরা হরতালের সমর্থনে মিছিল করেন। বাকলিয়া থানাধীন একটি ছয়তলা ভবন থেকে পড়ে ১৬ মার্চ রাতে মঈনুদ্দিন হাসান গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি ২২ মার্চ রাতে মারা যান। পুলিশ তাঁকে হত্যা করেছে বলে জামায়াত অভিযোগ করছে। জামায়াতের অভিযোগ প্রত্যাখ্যান করে অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. ফরিদউদ্দিন বলেন, অভিযানের বিষয়টি টের পেয়ে মঈনুদ্দিন ভবন থেকে নিচে লাফ দেন। এরপর তাঁকে পুলিশ হাসপাতালে ভর্তি করে। তাঁর চিকিৎসার পেছনে ৪০ হাজার টাকা খরচ করা হয়েছে। পুলিশের ওপর হত্যার দায় চাপানো দুঃখজনক।