চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিএনপি এগিয়ে
পৌর নির্বাচনের চতুর্থ দফায় গতকাল মঙ্গলবার কয়েকটি স্থানে সহিংস কিছু ঘটনার মধ্য দিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫৮টি পৌরসভায় ভোট গ্রহণ হয়েছে। এর মধ্যে ৫৪টি পৌরসভার বেসরকারি ফলাফল জানা গেছে। বিএনপির প্রার্থীরা মেয়র পদে বিজয়ী হয়েছেন ২৮টি পৌরসভায়। তাঁদের মধ্যে বিদ্রোহী প্রার্থী তিনজন। ২৩টি পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। এর মধ্যে দুজন বিদ্রোহী প্রার্থী। এ ছাড়া দুটি পৌরসভায় নির্দলীয় প্রার্থীরা জয়ী হয়েছেন। চট্টগ্রামের চন্দনাইশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সমর্থিত একজন প্রার্থী বিজয়ী হয়েছেন।সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। নোয়াখালীর সেনবাগ পৌরসভার সব কেন্দ্রের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ছাড়া নোয়াখালী ও কবিরহাট এবং কুমিল্লার নাঙ্গলকোটে কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করায় সেখান থেকে পূর্ণাঙ্গ বেসরকারি ফলাফল পাওয়া যায়নি। বিজয়ী মেয়র প্রার্থীরাচট্টগ্রাম: পটিয়ায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হারুনুর রশিদ সাত হাজার ৬০৪ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বদিউল আলম পেয়েছেন পাঁচ হাজার ৯৫৮ ভোট। ফলাফল ঘোষণার আগে দক্ষিণ গোবিন্দশীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে বদিউলের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। রাত ১২টা পর্যন্ত এ সংঘর্ষ চলছিল। এ কারণে ফলাফল ঘোষণায় বিলম্ব হয়। বদিউলকে পুলিশ গ্রেপ্তার করেছে। সাতকানিয়ায় বিএনপির মোহাম্মাদুর রহমান নয় হাজার ৪৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. জোবায়ের পেয়েছেন ছয় হাজার ৮৬ ভোট। বারইয়ারহাটে মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. আবু তাহের ভূঁইয়া। তিনি পেয়েছেন দুই হাজার ৫৫২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মইনুদ্দীন লিটন পেয়েছেন এক হাজার ৫৭৬ ভোট। মিরসরাইয়ে আওয়ামী লীগের এম শাহজাহান ২৬ হাজার সাত ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ফকির আহমদ এক হাজার ৬১৬ ভোট পেয়েছেন। রাউজানে বিএনপির আবদুল্লাহ আল হাসান নয় হাজার ৯৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দেবাশীষ পালিত পেয়েছেন আট হাজার ৬৯৬ ভোট। রাঙ্গুনিয়ায় জয়ী হয়েছেন আওয়ামী লীগের খলিলুর রহমান চৌধুরী। তিনি পেয়েছেন ছয় হাজার ৭৪৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইমদাদুল ইসলাম পেয়েছেন ছয় হাজার ১৯৩ ভোট। সন্দ্বীপে আওয়ামী লীগের জাফর উল্লাহ ১০ হাজার ৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আলমগীর হোসেন পেয়েছেন দুই হাজার ৩৫৬ ভোট। চন্দনাইশে বিজয়ী হয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির মো. আইয়ুব খান। তিনি পেয়েছেন সাত হাজার ১৫৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নুরুল আনোয়ার পেয়েছেন পাঁচ হাজার ২২১ ভোট। বাঁশখালীতে আওয়ামী লীগের শেখ ফখর উদ্দিন ১০ হাজার ৩২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কামরুল ইসলাম হোসাইনী পেয়েছেন ছয় হাজার ৪৩০ ভোট। সিলেট: কানাইঘাট পৌরসভায় মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী লুৎফুর রহমান। তিনি পেয়েছেন তিন হাজার ৪৫৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ ওলি উল্লাহ পেয়েছেন দুই হাজার ৭০৮ ভোট। জকিগঞ্জে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. আনোয়ার হোসেন সোনা উল্লাহ দুই হাজার ৫০৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী ইকবাল আহমদ পেয়েছেন দুই হাজার ৩৪৫ ভোট।সুনামগঞ্জ: সুনামগঞ্জ পৌরসভায় মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের আয়ুব বখত জগলুল। তিনি পেয়েছেন ১৮ হাজার ১৩২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলীয় প্রার্থী শেরগুল আহমেদ পেয়েছেন আট হাজার ৭৩ ভোট। জগন্নাথপুরে বিজয়ী হয়েছেন বিএনপির আক্তারুজ্জামান। তিনি পেয়েছেন সাত হাজার ৩১১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবদুল মনাফ পেয়েছেন তিন হাজার ৬৮০ ভোট। দিরাইয়ে আওয়ামী লীগের আজিজুর রহমান সাত হাজার পাঁচ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মঈন উদ্দিন চৌধুরী পেয়েছেন ছয় হাজার ৩৭৯ ভোট। ছাতকে আওয়ামী লীগের আবুল কালাম চৌধুরী সাত হাজার ৪৬৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের বিদ্রোহী প্রার্থী সাইফুর রহমান চৌধুরী পাঁচ হাজার ৮৩৮ ভোট পেয়েছেন।মৌলভীবাজার: মৌলভীবাজার পৌরসভায় মেয়র পদে জয়ী হয়েছেন বিএনপির ফয়জুল করিম ময়ূন। তিনি পেয়েছেন ১১ হাজার ৪৯৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ছয়ফুর রহমান বাবুল পেয়েছেন ছয় হাজার ৫৩ ভোট। শ্রীমঙ্গলে বিএনপির মহসিন মিয়া মধু চার হাজার ৩১৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আহাদ মিয়া তিন হাজার ৬৮০ ভোট পেয়েছেন। বড়লেখায় বিএনপি-সমর্থিত ফখরুল ইসলাম দুই হাজার ৬৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর খিজির আহমদ পেয়েছেন দুই হাজার ৩৮৩ ভোট। কুলাউড়ায় বিজয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত কামাল উদ্দিন আহমদ। তাঁর ভোট তিন হাজার ৮২১টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলীয় এনামুল ইসলাম পেয়েছেন তিন হাজার ১১৭ ভোট। কমলগঞ্জে বিএনপির আবু ইব্রাহিম জমশেদ তিন হাজার ৩৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বহিষ্কৃত আফসার সালেহ কেরামত নান্না পেয়েছেন এক হাজার ৭৫৮ ভোট।হবিগঞ্জ: হবিগঞ্জ পৌরসভায় মেয়র পদে জয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী জি কে গউছ। তিনি পেয়েছেন ১৬ হাজার ৬৫০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. শরিফ উল্লাহ পেয়েছেন আট হাজার ৬৩৪ ভোট। শায়েস্তাগঞ্জে বিজয়ী হয়েছেন বিএনপির এম এস আহমেদ অলী। তাঁর ভোট ছয় হাজার ৮০৯টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবদুর রশিদ তালুকদার ইকবাল পেয়েছেন তিন হাজার ৩৮৩ ভোট। নবীগঞ্জে আওয়ামী লীগের মো. তোফাজ্জল ইসলাম চৌধুরী পাঁচ হাজার ২২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবদুস শহীদ পেয়েছেন পাঁচ হাজার ১১৩ ভোট। মাধবপুরে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হীরেন্দ্রলাল সাহা। তিনি পেয়েছেন তিন হাজার ৫২৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের এস এম মুসলিম পেয়েছেন দুই হাজার ৯৮৯ ভোট। চুনারুঘাটে বিএনপির মোহাম্মদ আলী দুই হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. আবু তাহের পেয়েছেন দুই হাজার ৮০১ ভোট। নোয়াখালী: চৌমুহনী পৌরসভায় আওয়ামী লীগের মামুনুর রশিদ কিরণ ১৪ হাজার ১৭৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জুলফিকার আলী ভুট্টো পেয়েছেন নয় হাজার ৭৩৭ ভোট। চাটখিলে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি পেয়েছেন ছয় হাজার ১০৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোস্তফা কামাল পেয়েছেন পাঁচ হাজার ৬৩৬ ভোট। বসুরহাটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আবদুল কাদের মির্জা। তাঁর ভোট সাত হাজার ২০৫টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন চার হাজার ২৫০ ভোট। হাতিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. ইউসুফ আলী আট হাজার ৪৬৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের সাইফ উদ্দিন আহমদ পেয়েছেন ছয় হাজার ৭৪৩ ভোট।কুমিল্লা: বরুড়ায় বিজয়ী হয়েছেন বিএনপির মো. জসিম উদ্দিন। তিনি পেয়েছেন ১২ হাজার ৫৯১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. আমির হোসেন পেয়েছেন আট হাজার ২৯৮ ভোট। চান্দিনায় জয়ী হয়েছেন বিএনপির মো. আলমগীর খান। তিনি পেয়েছেন ছয় হাজার ৫৯৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্রেটিক পার্টির মো. আবদুল মান্নান সরকার পেয়েছেন চার হাজার ৮৩২ ভোট। দাউদকান্দিতে বিজয়ী হয়েছেন বিএনপির নাছির উদ্দিন আহমেদ। তিনি পেয়েছেন নয় হাজার ৩৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শাহ আলম চৌধুরী পেয়েছেন আট হাজার ৯৬৮ ভোট। হোমনায় বিএনপির বিদ্রোহী প্রার্থী হারুন মিয়া ছয় হাজার ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবদুল জলিল পেয়েছেন পাঁচ হাজার ৭৬৬ ভোট। লাকসামে জয়ী হয়েছেন নির্দলীয় প্রার্থী মো. মফিজুর রহমান। তিনি পেয়েছেন নয় হাজার ২৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সুভাষ বণিক পেয়েছেন সাত হাজার ৫৩৩ ভোট। চৌদ্দগ্রামে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. মিজানুর রহমান। তাঁর ভোট আট হাজার ৩৬৬টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির গোলাম মুহম্মদ রাব্বানী পেয়েছেন সাত হাজার ৭২ ভোট। চাঁদপুর: শাহরাস্তি পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী মোস্তফা কামাল চার হাজার ৫৯২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মোশারফ হোসেন পাটোয়ারী পেয়েছেন তিন হাজার ৯৯৩ ভোট। মতলবে জয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী এনামুল হক বাদল। তিনি পেয়েছেন ১২ হাজার ৫১৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নুরুল ইসলাম পেয়েছেন সাত হাজার ৫৫৪ ভোট। ছেংগারচরে আওয়ামী লীগের মো. বিল্লাল হোসেন ১১ হাজার ৯৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আমেনা বেগম পেয়েছেন দুই হাজার ৬৬২ ভোট। হাজীগঞ্জে বিজয়ী হয়েছেন বিএনপির আবদুল মান্নান খান। তাঁর ভোট ১৬ হাজার ৫০২টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের গাজী মাঈনুদ্দিন পেয়েছেন ১০ হাজার ৬৮ ভোট। কচুয়ায় বিজয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী হুমায়ুন কবির প্রধান। তিনি পেয়েছেন চার হাজার ৮০২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আহসান হাবিব পেয়েছেন তিন হাজার ২৬ ভোট। ফরিদগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থী মঞ্জিল হোসেন সাত হাজার ৬৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত সফিকুল ইসলাম পাটওয়ারী পেয়েছেন পাঁচ হাজার ৮৪০ ভোট। ব্রাহ্মণবাড়িয়া: আখাউড়া পৌরসভায় বিএনপির এন এম হাসান খান চার হাজার ৪৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তাকজিল খলিফা পেয়েছেন তিন হাজার ৫১৪ ভোট।লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত আবু তাহের। তাঁর ভোট ২১ হাজার ২৪০টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসানুজ্জামান চৌধুরী পেয়েছেন নয় হাজার ৬০৬ ভোট। রায়পুরে বিজয়ী হয়েছেন বিএনপির এ বি এম জিলানী। তিনি পেয়েছেন পাঁচ হাজার ৯৪৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ইসমাইল খোকন পেয়েছেন তিন হাজার ৭৪০ ভোট। রামগঞ্জে আওয়ামী লীগের বেলাল আহমেদ ১০ হাজার ৯৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রোমান পাটওয়ারী পেয়েছেন পাঁচ হাজার ২৬৮ ভোট। রামগতিতে জয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী শাহেদ আহমদ। তিনি পেয়েছেন তিন হাজার ৯৭৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোসলেহ উদ্দিন খন্দকার পেয়েছেন দুই হাজার ৮৪৮ ভোট।ফেনী: ফেনী পৌরসভায় আওয়ামী লীগের নিজাম উদ্দিন হাজারী ২৬ হাজার ৪৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আফসার পেয়েছেন ১৩ হাজার ২৮৭ ভোট। পরশুরামে আওয়ামী লীগের নিজাম উদ্দিন চৌধুরী সাত হাজার ৮১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবু তালেব পেয়েছেন চার হাজার ৬২০ ভোট। সোনাগাজীতে বিএনপির জামাল উদ্দিন ওরফে সেন্টু দুই হাজার ২৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রফিকুল ইসলাম পেয়েছেন দুই হাজার ১৮৯ ভোট।খাগড়াছড়ি: খাগড়াছড়ি পৌরসভায় মেয়র পদে জয়ী হয়েছেন নির্দলীয় প্রার্থী মো. রফিকুল আলম। তিনি পেয়েছেন ১০ হাজার ৮৮৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলীয় প্রার্থী ধীমান খীসা পেয়েছেন পাঁচ হাজার ৬৭০ ভোট। মাটিরাঙ্গায় বিএনপি-সমর্থিত আবু ইউসুফ চৌধুরী তিন হাজার ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের বিদ্রোহী প্রার্থী বাদশা মিয়া পেয়েছেন দুই হাজার ২০২ ভোট।বান্দরবান: বান্দরবানে বিজয়ী হয়েছেন বিএনপির জাভেদ রেজা। তিনি পেয়েছেন পাঁচ হাজার ৪৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলীয় প্রার্থী আইয়ুব চৌধুরী পেয়েছেন তিন ২৭০ ভোট। লামায় বিএনপির আমির হোসেন চার হাজার ৭৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জহিরুল ইসলাম পেয়েছেন তিন হাজার ২২১ ভোট। রাঙামাটি: রাঙামাটি পৌরসভায় নির্বাচিত হয়েছেন বিএনপির সাইফুল ইসলাম চৌধুরী। তিনি পেয়েছেন ১০ হাজার ৮৮৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলীয় প্রার্থী প্রতীম রায় পেয়েছেন আট হাজার ৯১৫ ভোট। তিন পৌরসভায় আংশিক ফলাফল: নোয়াখালী পৌরসভায় ২৫টি কেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ভোট হওয়া আটটি কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগের মহিউদ্দিন লাতু পেয়েছেন চার হাজার ৮৮২ ভোট। বিএনপির হারুনুর রশিদ দুই হাজার ৫৮১ ভোট পেয়েছেন। কবিরহাট পৌরসভায় কবিরহাট সরকারি কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ওই কেন্দ্রে ভোটারের সংখ্যা এক হাজার ৩৩০ জন। বাকি আটটি কেন্দ্রে হওয়া ভোটে এগিয়ে আছেন আওয়ামী লীগের জহিরুল হক রায়হান। তিনি পেয়েছেন তিন হাজার ৭৪২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ফখরুল ইসলাম দুলাল পেয়েছেন তিন হাজার ৫৯৪ ভোট। কুমিল্লার নাঙ্গলকোটে আওয়ামী লীগের মো. সামছুদ্দিন কালু পেয়েছেন পাঁচ হাজার ৪২৯ ভোট। এখানে বিএনপির এ কে এম নূরুল আফছার নয়ন পেয়েছেন পাঁচ হাজার ১০৯ ভোট। এ পৌরসভায় একটি কেন্দ্রের ভোট স্থগিত রয়েছে। সেখানে ৫৭৩ জন ভোটার রয়েছে। [সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি]