চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার জাঙ্গালিয়া এলাকায় আজ বৃহস্পতিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে জরুরি বিভাগ দুজনের মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানায়, নিহত দুজনই ষাটোর্ধ্ব নারী।হাইওয়ে পুলিশের হাবিলদার আবুল কালাম প্রথম আলোকে বলেন, আজ সকালে ওই এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে মাইক্রোবাসের ১৪ জন যাত্রী আহত হয়। তাঁদের চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে দুজন মারা যান বলে জানা গেছে।